Dhaka 4:39 am, Thursday, 17 September 2026
News Title :
আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার। ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন। দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার। নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার।

কোনাবাড়ীতে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গাজীপুর জেলা প্রতিনিধি: আলমগীর হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী সরকার।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে একজন আপসহীন নেত্রী। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক সরকার, আমজাদ হোসেন সরকার, আব্দুল মালেক শিকদার, আকবর আলী, হযরত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক রুম্মন সরকার, রফিকুল ইসলাম রফিক, মাসুম রানা, কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রবিউল আলম রবি এবং সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ দেওয়ানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও কোনাবাড়ী থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরিফ রব্বানী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

কোনাবাড়ীতে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Update Time : 11:29:36 am, Saturday, 15 August 2026