Dhaka 1:32 pm, Friday, 31 July 2026
News Title :
সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার কারাগারে থাকা প্রিন্স মামুনকে আত্মহত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার  রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হামলা, ছিনতাইয়ের অভিযোগ; গণপিটুনিতে আহত সন্দেহভাজন হাসপাতালে

সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্রসহ তিনজন নিহত

স্টাফ রিপোর্টার: নাজমুস সালেহীন সজীব

টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (গতকাল) সন্ধ্যায় উপজেলার নলুয়া–কালমেঘা সড়কের বেলতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—উপজেলার কালিদাস পালাউল্লাহপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে আবির হোসেন (১৬), মায়েন উদ্দিনের ছেলে লিখন আহমেদ (১৬) এবং কালিদাস ফুলঝুরিপাড়া এলাকার প্রবাসী আব্দুর রউফের ছেলে সাব্বির হোসেন (২১)। আবির ও লিখন কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আবির ও লিখন একটি মোটরসাইকেলে করে নলুয়ার দিকে যাচ্ছিলেন। বেলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাব্বিরের মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবির হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত লিখন ও সাব্বিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথে মির্জাপুরের গোড়াই এলাকায় লিখন এবং গাজীপুরের বোর্ডবাজার এলাকায় সাব্বিরের মৃত্যু হয়।

এ ঘটনায় সাব্বিরের মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

একই এলাকায় তিনজনের মর্মান্তিক মৃত্যুর খবরে নিহতদের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি

সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্রসহ তিনজন নিহত

Update Time : 09:56:36 pm, Monday, 22 December 2025