Dhaka 8:17 pm, Tuesday, 22 September 2026
News Title :
পাবনায় জামায়াত কর্মী আব্দুল গনি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। ‎চুনারুঘাটে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করায় থানায় অভিযোগ দায়ের। গাজীপুরে গ্রাম আদালত বিষয়ে অংশীজনদের সমন্বয় সভা। জয়পুরহাটে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড ।  দিনাজপুরের বিরামপুরে নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়। সাঁথিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ৯৫ জনকে আসামী করে মামলা, ৬ জন গ্রেফতার।  ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল।  সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত জামায়াতের এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ। আড়াইহাজারে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটিকে শ্যামনগর উপজেলা সাইবার দলের প্রাণঢালা অভিনন্দন।

গাজীপুরে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

এস এ বাংলা নিউজ ডেক্স :

গাজীপুরে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নুরুল করিম ভূঁইয়া।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভায় অংশ নেন। উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন মো. সাজ্জাত হোসেন, হাফিজুল হক, এ এইচ এম ফখরুল হোসাইন, এটিএম কামরুল ইসলাম ও নাঈদ ভূঁইয়া।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম, এর অগ্রগতি, স্থানীয় পর্যায়ে বিচারিক সেবা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এডি.এল.জি (স্থানীয় সরকার শাখা) নুর নাহিন নিশাদ। প্রেজেন্টেশনে গ্রাম আদালতের কার্যক্রম, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা এবং জনগণের জন্য সহজলভ্য বিচারিক সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সভাটি বাস্তবায়নে সহযোগিতা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোছা. সাবিনা ইয়াসমিন।

সভায় স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের কাছে গ্রাম আদালতের সেবা আরও সহজে পৌঁছে দেওয়া এবং কার্যক্রমকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাবনায় জামায়াত কর্মী আব্দুল গনি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ।

গাজীপুরে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

Update Time : 01:13:03 am, Monday, 21 September 2026