Dhaka 1:20 am, Thursday, 17 September 2026
News Title :
আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার। ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন। দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার। নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার।

লাখাইয়ে “গ্রেপ্তার এড়াতে ডোবায় ঝাঁপ, শেষরক্ষা হলো না আবদালের”

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।

‎হবিগঞ্জের লাখাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আবদাল মিয়া (৪৪) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মুড়াকরি মহাসংকীর্তন মন্দিরের সামনের মাঠের পূর্ব পাশের একটি ডোবা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশের ভাষ্য, আবদাল মিয়ার বিরুদ্ধে মাদক মামলায় আদালতের দেওয়া এক বছরের সশ্রম কারাদণ্ড রয়েছে। একই মামলায় তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

‎পুলিশ জানায়, পরোয়ানা তামিলের অভিযানে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তিনি ডোবায় নেমে আত্মগোপনের চেষ্টা করেন। পরে পুলিশ তাঁকে ডোবা থেকে গ্রেপ্তার করে।

‎আবদাল মিয়া উপজেলার মুড়াকরি পূর্বপাড়ার অনুমিয়া মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে লাখাই থানায় ২০২৩ সালের ১৫ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয়েছিল।

‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

লাখাইয়ে “গ্রেপ্তার এড়াতে ডোবায় ঝাঁপ, শেষরক্ষা হলো না আবদালের”

Update Time : 03:37:22 am, Sunday, 23 August 2026