Dhaka 7:03 am, Thursday, 17 September 2026
News Title :
আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার। ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন। দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার। নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার।

বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক | কক্সবাজার

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কক্সবাজার জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক মো. নাজিম উদ্দীন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে পর্যটন নগরী কক্সবাজারের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, দেশের সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের পাশাপাশি একটি জাতীয় সাংবাদিক তালিকা প্রণয়নও জরুরি। তিনি এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, সহ-সভাপতি এম. জাহেদ চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া এবং যুগ্ম সম্পাদক আব্দুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সমুদ্র কণ্ঠের চিফ রিপোর্টার মহিউদ্দিন মাহি, টেকনাফ শাখার সাধারণ সম্পাদক আরাফাত সানি, মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, পেকুয়া শাখার সদস্য রেজাউল করিম, নাজিম উদ্দীন ও মো. ইলিয়াস, চকরিয়া শাখার সদস্য মো. সেলিম উদ্দিন, কক্সবাজারের সদস্য মো. আরিফ, বান্দরবান জেলা শাখার হেলাল উদ্দিন এবং গ্রীণ টিভির প্রতিনিধি মো. নুর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম নির্বাচিত

Update Time : 09:48:08 am, Tuesday, 28 July 2026