
স্পোর্টস ডেস্ক:
স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালের সঙ্গে ইনেস গার্সিয়া সান্তোস নামের এক স্প্যানিশ তরুণীর সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
প্রচারিত তথ্য অনুযায়ী, ইনেস গার্সিয়া সান্তোস স্পেনের সেভিলের বাসিন্দা এবং একজন ফ্যাশন ও লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর। তার বয়স ২১ বছর, যা ইয়ামালের চেয়ে প্রায় তিন বছর বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইনেসের উপস্থিতি বেশ সক্রিয়। বিভিন্ন সময় তাকে ইয়ামালকে সমর্থন জানাতে গ্যালারিতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া ইয়ামালকে নিয়ে তার পোস্টও নেটিজেনদের নজর কাড়ে।
তবে লামিন ইয়ামাল বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে ইনেস গার্সিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য প্রকাশিত হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, মরোক্কান বংশোদ্ভূত বাবা মুনির নাসরাউই এবং ইকুয়েটোরিয়াল গিনির বংশোদ্ভূত মা শীলা এবানার সন্তান লামিন ইয়ামাল স্পেনের কাতালুনিয়ায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন। অল্প বয়সেই তিনি বিশ্ব ফুটবলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে অন্যতম আলোচিত তরুণ ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
এস এ বাংলা নিউজ ডেস্ক রিপোর্ট