Dhaka 1:16 pm, Thursday, 30 July 2026
News Title :
বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার কারাগারে থাকা প্রিন্স মামুনকে আত্মহত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার  রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হামলা, ছিনতাইয়ের অভিযোগ; গণপিটুনিতে আহত সন্দেহভাজন হাসপাতালে বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম নির্বাচিত ভারতে এক যুবককে একসঙ্গে বিয়ে করলেন তিন বোন, সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ফুটবল মাঠ নিয়ে সংঘর্ষে উত্তপ্ত বানিয়াচং ‎ওসিসহ আহত অন্তত ৩০

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি ফুটবল খেলার মাঠের ব্যবহার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকটি মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় উত্তেজনার পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এক সংবাদকর্মী ও কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

‎রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ইনাথখানী মহল্লার ডাক্তারবাড়ি এলাকার একটি ব্যক্তি মালিকানাধীন মাঠে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মাঠটি দীর্ঘদিন ধরে ইনাথখানী, দক্ষিণ নন্দীপাড়া এবং আশপাশের এলাকার বাসিন্দারা খেলাধুলার জন্য ব্যবহার করে আসছেন। শনিবার বিকেলে মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে মাঠ ব্যবহারের বিষয় নিয়ে কয়েকটি মহল্লার যুবকদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

‎এলাকাবাসীর সূত্র অনুযায়ী, বিরোধের জের ধরে রোববার বিকেলে কয়েকটি মহল্লার লোকজন মাঠের দিকে অগ্রসর হলে অপর পক্ষও সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সংঘর্ষ থামাতে গিয়ে বানিয়াচং থানার ওসি নাজমুল হক পায়ে আঘাত পান। এ ছাড়া কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষ চলার পর সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

‎আহতদের মধ্যে বেশ কয়েকজনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত মুর্শেদ মিয়া ও আরিফ পাপ্পুকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

‎সংঘর্ষের পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর উভয় পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সালিসকারীরা পরিস্থিতি স্বাভাবিক করতে বৈঠক করেন। রাত গভীর পর্যন্ত উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলতে থাকে।

‎তবে সংঘর্ষে জড়িত পক্ষগুলোর মধ্যে বিরোধ পুরোপুরি নিরসন না হওয়ায় এলাকাবাসীর মধ্যে পুনরায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। যদিও রাতের দিকে সালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষ সম্মতি দিয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

‎বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সংঘর্ষের ঘটনা ও নিজের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমি ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছি। উভয় পক্ষেরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় শান্ত পরিবেশ বজায় আছে।”

‎ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত

ফুটবল মাঠ নিয়ে সংঘর্ষে উত্তপ্ত বানিয়াচং ‎ওসিসহ আহত অন্তত ৩০

Update Time : 09:12:43 pm, Sunday, 31 May 2026