

বিশেষ প্রতিনিধি শাহিনুর ইসলাম শাহীন
গাজীপুর মহানগরের
কোনাবাড়ী থানার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব এস এম মো. আজিজুল ইসলাম।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাহী কমিটির সদস্য, গাজীপুর-০১ আসনের এমপি ও মেয়র মজিবুর রহমান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেনের পক্ষ থেকেও ঈদের শুভেচ্ছা জানান।
এক শুভেচ্ছা বার্তায় এস এম মো. আজিজুল ইসলাম বলেন,
“ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধন। ঈদ আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর মহানগর কোনাবাড়ী থানার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহান আল্লাহ তায়ালা যেন সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন—এই দোয়া করি।”
তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে হবে।
বিশেষ প্রতিনিধি শাহিনুর ইসলাম শাহীন গাজীপুর মহানগরের