Dhaka 9:32 pm, Sunday, 2 August 2026
News Title :
গাজীপুরে মহানগর তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাফনের ১২ ঘণ্টা পর ‘জিনের নির্দেশে’ কবর থেকে বৃদ্ধার মরদেহ উত্তোলন, হাসপাতালে নেওয়ায় চাঞ্চল্য উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার কারাগারে থাকা প্রিন্স মামুনকে আত্মহত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

নবীগঞ্জে জলমহাল কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ‎

‎ প্রতিনিধি ॥হবিগঞ্জ

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জলমহাল ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১২ মে) বিকেলে নবীগঞ্জ শহরের থানাপয়েন্ট এলাকায় শহীদ আজমত উল্লাহ চত্বরে মৎস্যজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা অংশ নেন।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির কিছু দায়িত্বশীল ব্যক্তি নীতিমালা উপেক্ষা করে আর্থিক লেনদেনের মাধ্যমে জলমহাল ইজারা প্রদান করেছেন। প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতিগুলোকে বঞ্চিত করে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইজারা দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

‎বক্তারা বলেন, জলমহাল ইজারা প্রদানের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ না করায় প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছেন। এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়ছে।

‎এ অবস্থায় দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগ যাচাই এবং নীতিমালা অনুযায়ী পুনরায় ইজারা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে মহানগর তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবীগঞ্জে জলমহাল কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ‎

Update Time : 10:35:36 pm, Tuesday, 12 May 2026