Dhaka 8:06 pm, Sunday, 30 August 2026
News Title :
সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা,নারী যাত্রী গ্রেপ্তার।  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উদ্যোগে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন।  শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে দৈনিক আশা পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা আটক, মুচলেকায় ছাড়। বিরলে অবৈধ ড্রাম ট্রাকে বালু পরিবহন: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা। সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন।  সীমান্তে বিজিবির টানা অভিযান: সার, পাট ও মাদকসহ বিপুল মালামাল জব্দ।  ​ নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন।  ছিনতাইকারীর হাতে পরিবারের একমাত্র আয়ের অবলম্বন হারিয়ে নিঃস্ব বালক;নতুন ব্যাটারিচালিত ভ্যান,পড়াশোনার খরচ ও আর্থিক সহায়তার ঘোষণা ইউএনওর।

দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা ৭নং পলিপ্রয়াগপুরে বিএনপির মতবিনিময় সভা,উন্নয়ন ও জনদুর্ভোগের নানা দাবি। 

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি  :

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন (এমপি)। সভায় সভাপতিত্ব করেন ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মেঃ হায়দার আলী শাহ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক। সভায় বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঃ মোঃ মামুন,সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেলসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ৭নং পলি প্রয়াগপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মানুষের কাছ থেকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড,সমস্যা ও দাবিদাওয়া শোনা হয়। এ সময় স্থানীয়রা রাস্তা ঘাটের উন্নয়ন,ড্রেন ও কালভার্ট নির্মাণ,বিরামপুরে মেডিকেল কলেজ স্থাপন এবং হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে সরকারি ত্রাণসামগ্রী সঠিকভাবে বিতরণের দাবি জানান। সভায় স্থানীয়দের পক্ষ থেকে সার ও বিদ্যুৎ সংকট,মাদকদ্রব্যের বিস্তারসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয়ও তুলে ধরা হয়। সারের বিষয়ে প্রধান অতিথি অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেন,দেশে পর্যাপ্ত পরিমাণে সার মজুদ রয়েছে। তাঁর দাবি, পূর্ববর্তী আওয়ামী লীগপন্থী ডিলারদের কারণে সারের এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। আগামী ৩ সেপ্টেম্বর নতুন করে সার ডিলারশিপ দেওয়ার কথাও জানান তিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়ে মন্ত্রী স্থানীয় জনগণকে নিজ নিজ গ্রাম ও ওয়ার্ড পর্যায় থেকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন,কারা মাদক বিক্রি করে এবং কারা মাদক সেবন করে এ বিষয়ে স্থানীয়রাই বেশি জানেন। মাদক নির্মূলে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বিদ্যুৎ সংকট প্রসঙ্গে অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি ও অবকাঠামোগত বিষয় প্রয়োজন। এজন্য কিছুটা সময় দিতে হবে। সময়ের সঙ্গে বিদ্যুতের ঘাটতি থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসাধারণের সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের সমস্যা ও দাবিগুলো পর্যায়ক্রমে সমাধানের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করার আশ্বাস দেন। সভায় বক্তারা পলি প্রয়াগপুর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন,জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা,নারী যাত্রী গ্রেপ্তার। 

দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা ৭নং পলিপ্রয়াগপুরে বিএনপির মতবিনিময় সভা,উন্নয়ন ও জনদুর্ভোগের নানা দাবি। 

Update Time : 09:15:06 am, Friday, 28 August 2026