Dhaka 2:12 pm, Friday, 28 August 2026
News Title :
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে নানিয়ারচর উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা। খুলনায় বিদেশি পিস্তল গুলিসহ একই পরিবারের ৩ জন আটক।  পিপির কার্যালয়ে অবরুদ্ধ সাবেক চেয়ারম্যান, চাঁদা আদায়ের অভিযোগ।  ফটিকছড়িতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: চোলাই মদসহ আটক ১, কারাদণ্ড।  হিমাগার ভাড়া কমানোর দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ।  নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস, ৮০০ বিদেশিসহ নিখোঁজ প্রায় ১,৫০০! মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটমুক্তসহ বিভিন্ন দাবিতে শ্রমিক জনতার বিক্ষোভ। সাতক্ষীরার দৃষ্টিপাতের প্রবীণ সাংবাদিক সম্পাদক ও প্রকাশক নুর ইসলাম আর নেই। আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার। সৈয়দপুরে জশনে জুলুছ:আজকে মোদের খুশির দিন স্লোগানে মুখরিত শহর। 

কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে অভিভাবকদের মানববন্ধন।

মোঃ ইসমাইল হোসাইন ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের অভিভাবকরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় কাশিয়াবাড়ী বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিদ্যালয়ের অভিভাবক, স্থানীয় সচেতন নাগরিক, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. ওবাইদুল হক। বক্তব্য দেন অভিভাবক সদস্য আব্দুল মোতালেব, জুলাই যোদ্ধা মো. ওবাইদুল হক এবং অভিভাবক সদস্য মো. জাবেদ আলী।

বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারছে না এবং বিদ্যালয়ের সম্পদ ব্যবস্থাপনায় অনিয়ম রয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় তারা মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

মানববন্ধন থেকে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের স্বার্থে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক পরিবর্তনের দাবি জানান এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র সরকার বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রশাসনিক বিধি-বিধান মেনেই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।”

মানববন্ধনে অংশগ্রহণকারী অভিভাবকরা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তাদের মতে, অভিযোগের যথাযথ তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মান আরও উন্নত হবে।

উল্লেখ্য, মানববন্ধনের আয়োজন করে কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে নানিয়ারচর উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা।

কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে অভিভাবকদের মানববন্ধন।

Update Time : 01:07:08 pm, Tuesday, 25 August 2026