Dhaka 5:20 pm, Saturday, 29 August 2026
News Title :
নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত।  দেবিদ্বারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি ৩ লাখ টাকা।  দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা ৭নং পলিপ্রয়াগপুরে বিএনপির মতবিনিময় সভা,উন্নয়ন ও জনদুর্ভোগের নানা দাবি।  কাহালুতে সাংবাদিকদের মিলনমেলা, আড্ডা ও মতবিনিময়ে জমে উঠল প্রাণের বন্ধন।  ঘুষের ভিডিও ভাইরাল: তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত। দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, দূর্ঘটনা কবলিত বাস আটক।  ইসলামী আন্দোলন বাংলাদেশ,ছাতক উপজেলা শাখার সম্মেলন।  দুর্গাপুরে মাদ্রাসা সুপার জাহিদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা। প্রকাশিত সংবাদের পর ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা সেন্টার। রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন।

খুলনায় বিদেশি পিস্তল গুলিসহ একই পরিবারের ৩ জন আটক। 

এস এ বাংলা নিউজ ডেক্স :

খুলনা মহানগরীর দারোগাপাড়ায় একটি বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল ও গুলি, ম্যাগজিন উদ্ধার করা হয়েছে এবং একই পরিবারের তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ বিকালে মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজ আলীর বাড়ি থেকে তাদের তিনজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন, খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন্নাহার ইএবং ছেলে কে এম আবিদ হাসান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকার দারোগা পাড়ায় কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দুই তলার ভাড়াটিয়া কুব্বাতের ঘর থেকে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড ম্যাগজিন, ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে সন্ধার দিকে একই ঘর থেকে দুইটি চাইনিজ কুড়াল দুইটি চাপাতি সহ দেশি তৈরি আরো কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। খুলনা সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, সকালে টুটপাড়া এলাকায় একব্যাক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযান চলাকালে এলাকাবাসীর সহায়তায় ওই এলাকায় উল্লেখিত অস্ত্র উদ্ধার করা হয় অস্ত্রের মজুদ সম্পর্কে বিস্তারিত জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য আজ আনুমানিক ১১ টা ২০ মিনিটের দিকে খুলনা সদর থানাধীন টুটপাড়া পুলিশ ফাড়ি এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মাসুদ শেখকে গুলি করে এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরপরই গুলির ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে খুলনা সদর থানা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত। 

খুলনায় বিদেশি পিস্তল গুলিসহ একই পরিবারের ৩ জন আটক। 

Update Time : 12:42:53 pm, Thursday, 27 August 2026