Dhaka 5:18 pm, Saturday, 29 August 2026
News Title :
নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত।  দেবিদ্বারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি ৩ লাখ টাকা।  দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা ৭নং পলিপ্রয়াগপুরে বিএনপির মতবিনিময় সভা,উন্নয়ন ও জনদুর্ভোগের নানা দাবি।  কাহালুতে সাংবাদিকদের মিলনমেলা, আড্ডা ও মতবিনিময়ে জমে উঠল প্রাণের বন্ধন।  ঘুষের ভিডিও ভাইরাল: তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত। দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, দূর্ঘটনা কবলিত বাস আটক।  ইসলামী আন্দোলন বাংলাদেশ,ছাতক উপজেলা শাখার সম্মেলন।  দুর্গাপুরে মাদ্রাসা সুপার জাহিদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা। প্রকাশিত সংবাদের পর ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা সেন্টার। রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন।

ফটিকছড়িতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: চোলাই মদসহ আটক ১, কারাদণ্ড। 

শিকু উরাং,ফটিকছড়ি উত্তর প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর যৌথ মাদকবিরোধী অভিযানে চোলাই মদ পান করা অবস্থায় এক মাদকসেবীকে আটক করা হয়েছে। আজ ২৭ আগস্ট ২০২৬ তারিখ ভোররাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ রাত ০৪:৩০ ঘটিকা থেকে ভোর ০৬:৩০ ঘটিকা পর্যন্ত ভূজপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় থানা এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে হারুয়ালছড়ি ইউনিয়ন থেকে দেশি চোলাই মদ খাওয়া অবস্থায় ওই মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই ঘটনায় থানায় মোট ১টি মামলা রুজু করা হয়েছে।ভূজপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত। 

ফটিকছড়িতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: চোলাই মদসহ আটক ১, কারাদণ্ড। 

Update Time : 12:27:52 pm, Thursday, 27 August 2026