
রিপোর্টার, রাজু আহমেদ | গাজীপুর
গাজীপুর মহানগরীর ৪৯ নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী তাঁতীদল গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি মো. তাজুল ইসলাম বেপারী এবং সাধারণ সম্পাদক মো. তাজউদ্দিন তাজু।
সভাপতি মো. তাজুল ইসলাম বেপারী বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই জাতীয়তাবাদী শক্তির মূল ভিত্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ওয়ার্ড ও থানা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাধারণ সম্পাদক মো. তাজউদ্দিন তাজু বলেন, গাজীপুর মহানগর জাতীয়তাবাদী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। দলকে শক্তিশালী করতে প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন গাজীপুর মহানগর তাঁতীদলের সহ-সভাপতি ও গাছা মেট্রো থানা তাঁতীদলের সভাপতি মো. ওসমান গনি।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর তাঁতীদলের সহ-সভাপতি মো. জজ মিয়া, মো. মাসুদ রানা ও মো. যুবরাজ, সাংগঠনিক সম্পাদক মো. জুনায়েদ হোসেন মকবুল, গাছা মেট্রো থানা তাঁতীদলের সহ-সভাপতি মো. কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন, টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী ও মো. বাবুল, দপ্তর সম্পাদক মো. বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক মো. মনির হোসেন, ৪৩ নম্বর ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মো. টুটুল, ৪৫ নম্বর ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী মো. হাবিবুর রহমানসহ মহানগর, থানা ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টার, রাজু আহমেদ | গাজীপুর