Dhaka 5:30 pm, Sunday, 2 August 2026
News Title :
গাজীপুরে মহানগর তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাফনের ১২ ঘণ্টা পর ‘জিনের নির্দেশে’ কবর থেকে বৃদ্ধার মরদেহ উত্তোলন, হাসপাতালে নেওয়ায় চাঞ্চল্য উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার কারাগারে থাকা প্রিন্স মামুনকে আত্মহত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

গাজীপুর থেকে পটুয়াখালীর বাউফলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর মো. ইমন (নাম) নামে এক তরুণ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এ ঘটনার পর একটি অপরিচিত নম্বর থেকে তার বাবার মোবাইল ফোনে কল করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এতে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ ইমন পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির বাসিন্দা মো. নুরুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই গাজীপুরের পাঙ্গাসিয়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে বাউফলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।

ইমনের বাবা মো. নুরুল হক জানান, একই দিন রাত আনুমানিক ১১টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইলে ফোন আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি জানতে চান তিনি ইমনের বাবা কি না। পরিচয় নিশ্চিত হওয়ার পর তারা ইমনকে ফিরে পেতে হলে ১ লাখ টাকা দিতে হবে বলে দাবি করে। তিনি পরিচয় জানতে চাইলে শুধু “গাজীপুর” থেকে কথা বলছে বলে জানায়।

তিনি আরও বলেন, মুক্তিপণের টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই ওই নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। একই সঙ্গে ইমনের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এতে পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত ইমনকে উদ্ধারের দাবি জানিয়েছে পরিবার।

এ বিষয়ে কোনো ব্যক্তি ইমনের অবস্থান বা ঘটনার বিষয়ে তথ্য জানলে নিকটস্থ থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে মহানগর তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

Update Time : 07:28:06 am, Thursday, 30 July 2026