Dhaka 1:15 pm, Sunday, 13 September 2026
News Title :
মাদকমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক-সামাজিক ঐক্যের বিকল্প নেই:বিলকিস ইসলাম।  শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। দেবিদ্বারে ‘হানি ট্র্যাপ’ খ্যাত লেডি ডন লাইলি এবার ইয়াবাসহ গ্রেপ্তার। বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী লাঠি খেলা,নাগরগঞ্জ স্কুল মাঠে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়, খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ এলাকাবাসী।  কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা।  হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার। বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি। ওসি আনিসুর রহমানের নেতৃত্বে সাঁথিয়ায় আজিত হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার। অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর আদর্শই অনুসরণীয়: মাওলানা আবদুল জব্বার

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর আদর্শ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সীরাতুন্নবী (সা.) সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, রাসূল (সা.)-এর আদর্শই কেবল একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র উপহার দিতে পারে।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলার সাবেক আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু বকর ও মাওলানা ওমর ফারুক মুজাহিদী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, জাহেলি যুগের চরম বৈষম্য ও অবিচার দূর করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) মদিনা সনদের মাধ্যমে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত হয়েছিল। বর্তমান বাস্তবতায় ক্ষুধা, দারিদ্র্য, শোষণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়তে হলে মহানবী (সা.)-এর জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার কোনো বিকল্প নেই।

সেমিনারে উপস্থাপিত প্রবন্ধে রাসূল (সা.)-এর জীবনের বিভিন্ন দিক এবং তাঁর প্রতিষ্ঠিত সমাজব্যবস্থার সংক্ষিপ্ত রূপরেখা ১৬টি পয়েন্টের মাধ্যমে তুলে ধরা হয়। এতে ইতিহাসের সমাজতাত্ত্বিক বিশ্লেষণের পাশাপাশি বর্তমান পশ্চিমা সভ্যতার সামাজিক ও পারিবারিক সংকট, কমিউনিজম ও সমাজতন্ত্রের ব্যর্থতা, পুঁজিবাদী শাসনব্যবস্থার শোষণমূলক নীতি এবং মানবাধিকারের নামে মানবাধিকার হরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রবন্ধে বলা হয়, বর্তমান বিশ্বব্যবস্থার নানা ব্যর্থতার আলোকে ইসলামই মানবতাকে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ উপহার দিতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদকমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক-সামাজিক ঐক্যের বিকল্প নেই:বিলকিস ইসলাম। 

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর আদর্শই অনুসরণীয়: মাওলানা আবদুল জব্বার

Update Time : 12:44:57 am, Sunday, 23 August 2026