

বিশেষ প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন (টাঙ্গাইল)
টাঙ্গাইল,ধনবাড়ী উপজেলা শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বরমপুর গণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১:০০ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:শামীম হোসেন অনুষ্ঠিত সমাবেশে বলেন,এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নিয়মিত ক্লাস টেস্ট, মডেল টেস্ট ও দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন না আনা, সময়মতো স্কুলে আসা এবং মাদক ও ইভটিজিং থেকে দূরে থাকার বিষয়ে অভিভাবকদের সচেতন করেন।
নিয়মিত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ১০০% নিশ্চিত করতে অভিভাবকদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। অভিভাবকদের মধ্যে
সমাবেশে বেশ কয়েকজন অভিভাবক কথা বলেন । ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়ার আম্মু রোকিয়া বলেন, স্যাররা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা মেনে চলব।কোন শিক্ষার্থী যদি স্কুলে না আসে শিক্ষকরা যেন, ফোনের মাধ্যমে জানিয়ে দেয় এবং সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা সহ সকল পরীক্ষার খাতায় যেন অভিভাবদের স্বাক্ষরের ব্যবস্থা নিশ্চিত করা হয়। বাসায়ও যেন ছেলেমেয়েরা পড়ে সেটা আমরা অভিভাবকটা গুরুত্বসহকারে দেখব।
এক অভিভাবক পরামর্শ দেন, প্রতি মাসে এমন সমাবেশ হলে শিক্ষক-অভিভাবকের মধ্যে যোগাযোগ ভালো থাকবে। গৃহীত সিদ্ধান্ত
সমাবেশ শেষে নিম্নোক্ত সিদ্ধান্তগুলো গৃহীত হয়:
প্রতি সপ্তাহে শনিবার শিক্ষার্থীদের সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা ও অভিভাবকদের নিয়ে মাসিক মতবিনিময় সভা করা হবে।
দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বিনামূল্যে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে
স্কুলে একটি অভিভাবক প্রতিনিধি কমিটি গঠন করা হবে।
সমাবেশে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বরমপুর গণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: আহসান হাবীব (মির্জা) বলেন কোন শিক্ষক যদি সঠিকভাবে শিক্ষার্থীদের পাঠদান না দেয় তাহলে আপনারা আমাকে জানাবেন আমি শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।তিনি আরো বলেন প্রতি সপ্তাহে মনিটারিং কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের বাসায় গিয়ে শিক্ষক, শিক্ষার্থীদের বিষয়ে পর্যবেক্ষণ করবে। শিক্ষক, অভিভাবক ও সমাজ একসাথে কাজ করলে বরমপুর গণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। সভাপতির বক্তব্য কালে আহসান হাবীব মির্জা বলেন ধনবাড়ী উপজেলায় বরমপুর গণ উচ্চ বিদ্যালয়টি যেন মডেল স্কুল হিসেবে রূপান্তর হয়,সেজন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতাই আমাদের শক্তি। একজন শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ।
বিশেষ প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন (টাঙ্গাইল)