Dhaka 12:28 am, Thursday, 17 September 2026
News Title :
আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার। ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন। দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার। নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার।

দীপন তালুকদার (দিপু) রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত হওয়ায় কাপ্তাইয়ে বিএনপির আনন্দ র‍্যালি ও সমাবেশ।

রাঙামাটি জেলা প্রতিনিধি:- মোঃ কামরুল ইসলাম,

২২ আগস্ট ২০২৬, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার (দিপু) মনোনীত হওয়ায় কাপ্তাইয়ে আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।শনিবার সকালে কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিএনপি, যুবদল, কৃষক দলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ নবগঠিত পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং সদস্য উথোয়াইমং মারমাকে অভিনন্দন জানান।সমাবেশে বক্তারা দীপন তালুকদারকে চেয়ারম্যান মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

প্রধান অতিথি, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমদ বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদারকে দায়িত্ব দেওয়ায় আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পার্বত্য প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞ। আমরা আশা করি, নতুন নেতৃত্বের মাধ্যমে রাঙামাটির পাশাপাশি কাপ্তাইয়ের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। জনগণের প্রত্যাশা পূরণে জেলা পরিষদকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।

বিশেষ অতিথি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ বলেন, দীপন তালুকদারকে চেয়ারম্যান এবং কাপ্তাইয়ের সন্তান উথোয়াইমং মারমাকে সদস্য মনোনীত করায় আমরা অত্যন্ত আনন্দিত। তাঁদের নেতৃত্বে এলাকার শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা বলেন,আমাকে জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। দলীয় সিদ্ধান্ত ও নীতিমালা অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব। কাপ্তাইসহ পার্বত্য এলাকার মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষায় আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে চাই।তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত সদস্য উথোয়াইমং মারমাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা, সহসভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুদ, উপজেলা যুবদলের সভাপতি জাহিদ মেম্বার, সাধারণ সম্পাদক ইব্রাহিম হাবিব (মিলু), কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিবিএ সভাপতি বেলাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক (আবু), নারী নেত্রী পারুল ও সালেহাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন পরিষদের নেতৃত্বে রাঙামাটি পার্বত্য জেলার উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

দীপন তালুকদার (দিপু) রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত হওয়ায় কাপ্তাইয়ে বিএনপির আনন্দ র‍্যালি ও সমাবেশ।

Update Time : 01:13:27 am, Sunday, 23 August 2026