Dhaka 12:27 am, Thursday, 17 September 2026
News Title :
আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার। ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন। দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার। নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার।

কালিগঞ্জে নবাগত ওসির বার্তা—‘কাজের মাধ্যমে নিজের পরিচয় দিতে চাই’

মো: শাখাওয়াত হোসেন, বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়া নির্মূলে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান। একই সঙ্গে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের জন্য থানার দরজা ২৪ ঘণ্টা খোলা রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত ওসি এসব কথা বলেন।

সভায় ওসি শেখ শাহিনুর রহমান বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি যতদিন কালিগঞ্জে আছি, ততদিন সর্বস্তরের মানুষ যেন নির্ভয়ে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা করব। অযথা কাউকে হয়রানি করা হবে না।”

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরের পুলিশি চাকরিজীবনে কালিগঞ্জে এসে মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তা তাকে মুগ্ধ করেছে। সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “যেকোনো সমস্যায় থানায় আসবেন। আমি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।”

নিজের কর্মপরিকল্পনা তুলে ধরতে গিয়ে ওসি বলেন, “আমি বেশি কিছু বলতে চাই না। বৃক্ষ, তোমার নাম কী? ফলে পরিচয়। কথায় নয়, আমি আমার কাজের মাধ্যমে নিজের পরিচয় দিতে চাই।”

মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব সমস্যা একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে কালিগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব।

মতবিনিময় সভায় সাংবাদিকরা কালিগঞ্জে সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

এ সময় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিআরডিবির সভাপতি শেখ লুৎফর রহমান, সহসভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কাজী মুজাহিদ ইসলাম তরুণ, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, জাহাঙ্গীর আলম, গোলাম ফারুক, ইশারাত আলী, শেখ নাজমুল হোসেন, আব্দুল করিম, মামুন হাসান, ফজলুল হক, আতিকুর রহমান, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শিমুল হোসেন, আল নুর ইমন, শাহাদাত হোসেন, আলমগীর হোসেন, আবুল কালাম বিন আকবর, সোলায়মান মামুন, আব্দুল হামিদ, মো. শফিক, মো. আব্দুল জব্বার ও মাওলানা আব্দুল গফুরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

কালিগঞ্জে নবাগত ওসির বার্তা—‘কাজের মাধ্যমে নিজের পরিচয় দিতে চাই’

Update Time : 01:43:47 am, Sunday, 23 August 2026