Dhaka 2:30 am, Thursday, 17 September 2026
News Title :
আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার। ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন। দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার। নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার।

সাতক্ষীরার শ্যামনগরে কালীমন্দিরের মুকুট চুরি অভিযোগ পত্রের ওপর শুনানি

মোঃ হাফিজ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দিরের সোনার মুকুট চুরির ঘটনায় আদালতে দাখিল করা অভিযোগ পত্রের চার্জশীট ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলার বাদী জয়ন্ত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত ১৭ মার্চ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মাসুদ পারভেজ আদালতে দুই জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। অভিযুক্তরা আসামিরা হলেন, ঈশ্বরীপুর গ্রামের রেখা সরকার (৪০) এবং ঢাকার কদমতলীর বাসিন্দা সম্রাট ফারুখ মাওলা (৪২)। অপরাধ প্রমাণিত না হওয়ায় আটক অন্য চার জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দিরটি পরিদর্শনের সময় কালী মাতাকে একটি সোনার মুকুট উপহার দেন। ২০২৪ সালের ১০ অক্টোবর দুপুরে মুকুটটি চুরি হয়। এ ঘটনায় ১২ অক্টোবর মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পরিচ্ছন্নতা কর্মী রেখা সরকার চুরিতে সহায়তার কথা স্বীকার করে আদালতে জবান বন্দি দেন। তদন্তে দেখা যায়, মূল অভিযুক্ত আল আমিনের সুনির্দিষ্ট পরিচয় এবং চুরি হওয়া মুকুটটি উদ্ধার করা সম্ভব হয়নি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুস সাত্তার জানান, চুরির ঘটনার বিভিন্ন বিষয় ও উদ্ধার না হওয়া মুকুটের প্রকৃতি নিয়ে কিছু অস্পষ্টতা রয়ে গেছে। তাই অভিযোগ পত্রের ওপর অধিকতর তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে শুনানিতে আলোচনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

সাতক্ষীরার শ্যামনগরে কালীমন্দিরের মুকুট চুরি অভিযোগ পত্রের ওপর শুনানি

Update Time : 01:09:01 pm, Wednesday, 19 August 2026