Dhaka 3:10 am, Thursday, 17 September 2026
News Title :
আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার। ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন। দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার। নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার।

চৌদ্দগ্রামে স্ত্রীকে বিদ্যুৎ শক দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

এম জি শাহ আলম, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রী তানিয়া বেগমকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে তাঁর স্বামী মো. আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আজাদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, আজাদ চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা। ২০২৩ সালের ২৭ জুলাই দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে তাঁর স্ত্রী তানিয়া বেগমকে হাতে-পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে বিদ্যুৎ শক দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত তানিয়া তিন সন্তানের জননী ছিলেন।

এ ঘটনায় তানিয়ার মা মায়া বেগম বাদী হয়ে আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনে তানিয়ার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আজাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত সূত্র জানায়, মামলার বিচার চলাকালে দীর্ঘ সময় ধরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়। পাশাপাশি মামলার বিভিন্ন নথি ও তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আদালত আজাদকে দোষী সাব্যস্ত করেন। এরপর মঙ্গলবার তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর নিহত তানিয়ার স্বজনেরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর এ রায়ের মাধ্যমে তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। একই সঙ্গে তাঁরা দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

চৌদ্দগ্রামে স্ত্রীকে বিদ্যুৎ শক দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Update Time : 08:03:35 am, Tuesday, 18 August 2026