Dhaka 3:59 am, Thursday, 17 September 2026
News Title :
আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার। ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন। দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার। নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার।

সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানোর উদ্যোগ

এস এ বাংলা ডেস্ক রিপোর্ট:

সাংবাদিকদের কল্যাণ, অধিকার ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)কে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে দেশের ৪০টি জেলা শাখাকে মেয়াদোত্তীর্ণ ঘোষণা করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী পদ্মা নদীর পাড়ে একটি অভিজাত রেস্টুরেন্টে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, সাধারণ সদস্য নিশ্চিত করা, অনলাইনে সদস্য ফরম চালু, সদস্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ এবং নিষ্ক্রিয় সদস্যদের সক্রিয় করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় বিএমএসএফকে আরও প্রাতিষ্ঠানিকভাবে কার্যকর করতে সবার অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। বিএমএসএফ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংগঠন নয়, এটি সাংবাদিকদের কল্যাণে কাজ করবে—এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটিকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহসভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহসম্পাদক শেখ রাজা, সহসম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, সহসাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান, সহসাংগঠনিক সম্পাদক জিকে রাসেল, সহসাংগঠনিক সম্পাদক শাহজাদী সুলতানা এবং অর্থ সম্পাদক সোহেল পারভেজসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ বিএমএসএফের ১৪ দফা দাবি বাস্তবায়নের আন্দোলন আরও বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে শিগগিরই দেশের ১০ বিভাগে বিভাগীয় সমাবেশ আয়োজন করা হবে বলে সভা থেকে জানানো হয়।

এদিকে সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নতুন ওয়েবসাইট bmsfbd.com উদ্বোধন এবং প্রাথমিক সদস্য ফরম অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সংগঠনের সদস্যপদ কার্যক্রমকে আরও স্বচ্ছ, আধুনিক ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভা শেষে বিএমএসএফের নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণ, অধিকার ও মর্যাদা রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।

সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানোর উদ্যোগ

Update Time : 11:33:38 am, Monday, 17 August 2026