

বগুড়া প্রতিনিধি: সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও বেগবান করতে বগুড়া জেলা ছাত্রদলের অধীন সব উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখার আওতাধীন ১১৮৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান জানান, মেয়াদ শেষ হওয়ায় জেলার ১২ উপজেলার ১০৮ ইউনিয়ন কমিটির অধীনে থাকা ৯৭২টি ওয়ার্ড কমিটি এবং ১২ পৌরসভার ১০৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে বর্তমানে ১২টি পৌর কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি বহাল রয়েছে।
Reporter Name