Dhaka 1:59 am, Sunday, 2 August 2026
News Title :
উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার কারাগারে থাকা প্রিন্স মামুনকে আত্মহত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার 

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান-এর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গুঞ্জন উঠেছে। বিষয়টি ঘিরে দেশজুড়ে উদ্বেগ ও বিক্ষোভ দেখা দিয়েছে। পার্লামেন্টেও বিরোধী দল অবস্থান কর্মসূচি পালন করছে।

এমন পরিস্থিতিতে এবং আরও শারীরিক অবনতির আশঙ্কায় তাঁকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। একই সঙ্গে তাঁর শারীরিক অবস্থা মূল্যায়নে একটি মেডিকেল বোর্ড গঠনের কথাও জানানো হয়েছে।

পাকিস্তান সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, “তাঁর স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাঁকে হাসপাতালে স্থানান্তর এবং একটি মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ESPNcricinfo এক প্রতিবেদনে জানিয়েছে, কারাগারে থাকা অবস্থায় ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিতের দাবিতে পার্লামেন্টে টানা দুই দিন অবস্থান কর্মসূচি পালন করে বিরোধী দল। ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে অবশেষে সরকার তাঁকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।

প্রতিবেদন অনুযায়ী, ৭৩ বছর বয়সী ইমরান খান কয়েক মাস ধরে কারাবন্দী রয়েছেন। তাঁর আইনজীবী দল দাবি করেছে, চোখের সংক্রমণের কারণে তাঁর দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে, তাঁর চিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস।

ওয়াসিম আকরাম এক পোস্টে বলেন, “আমাদের অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য নিয়ে শঙ্কার খবর শুনে হৃদয় ভেঙে যাচ্ছে। আশা করছি, কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে নেবে এবং তাঁর সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করবে। তাঁর শক্তি, দ্রুত আরোগ্য এবং পূর্ণ সুস্থতা কামনা করছি।”

ওয়াকার ইউনিসও একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, “রাজনীতি একপাশে রেখে বলছি— আমাদের জাতীয় বীর, যিনি ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ গৌরব এনে দিয়েছেন এবং একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, তিনি এখন শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় আছেন। তাঁর দ্রুত চিকিৎসা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যেন তাঁকে সময়মতো যথাযথ চিকিৎসা দেওয়া হয়।”

বর্তমানে ইমরান খানের শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানার অপেক্ষায় রয়েছে দেশটির জনগণ ও রাজনৈতিক মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত

Update Time : 11:08:50 pm, Saturday, 14 February 2026