Dhaka 8:34 pm, Friday, 17 April 2026
News Title :
গাজীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত বসত বাড়ী ভাঙচুর ও জমি দখলের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে। নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক সুমাইয়া ইসলাম মান্দায় ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানোর অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভাবের চাপে প্রাণ হারালেন দেলোয়ার হোসেন লিটন। গাজীপুরে ট্রাক–মিনিবাস সংঘর্ষে নিহত ২, আহত ১৫ কোনাবাড়ীতে ‘সাংবাদিক’ পরিচয়ে প্রতারণা—কবিরাজি আড়ালে অসহায় নারীদের টার্গেট, প্রাণনাশের হুমকির অভিযোগ কোনাবাড়ী থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদে সভাপতি সালাহউদ্দিন, সম্পাদক তৌফিক দৌলদিয়া ফেরিঘাট-এ মর্মান্তিক বাস দুর্ঘটনা: ২৩ মরদেহ উদ্ধার, প্রকাশিত হলো নিহতদের তালিকা কালিয়াকৈরে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, স্ত্রী-সন্তানসহ আহত

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই সন্তানসহ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদন

গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (বেলা ১১টার দিকে) এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই নারী তার দুই সন্তানকে নিয়ে রেললাইনের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় সামনে থেকে একটি ট্রেন আসতে দেখে ছেলে সন্তানটি সরে যাওয়ার চেষ্টা করে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই নারী সন্তানদের সঙ্গে নিয়েই লাইনে অবস্থান করেন। মুহূর্তের মধ্যেই ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে মা ও দুই সন্তানের মৃত্যু হয়।

ঘটনার সময় পাশেই দায়িত্বে থাকা এক লাইনম্যান ট্রেন আসতে দেখে বাঁশি বাজিয়ে সতর্ক করার চেষ্টা করেন। কিন্তু তাতেও তারা লাইনের বাইরে সরে যাননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই সন্তানসহ নারীর মৃত্যু

Update Time : 03:07:54 am, Monday, 26 January 2026