Dhaka 8:06 pm, Sunday, 30 August 2026
News Title :
সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা,নারী যাত্রী গ্রেপ্তার।  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উদ্যোগে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন।  শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে দৈনিক আশা পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা আটক, মুচলেকায় ছাড়। বিরলে অবৈধ ড্রাম ট্রাকে বালু পরিবহন: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা। সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন।  সীমান্তে বিজিবির টানা অভিযান: সার, পাট ও মাদকসহ বিপুল মালামাল জব্দ।  ​ নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন।  ছিনতাইকারীর হাতে পরিবারের একমাত্র আয়ের অবলম্বন হারিয়ে নিঃস্ব বালক;নতুন ব্যাটারিচালিত ভ্যান,পড়াশোনার খরচ ও আর্থিক সহায়তার ঘোষণা ইউএনওর।

ঘুষের ভিডিও ভাইরাল: তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত।

মোঃ সোহেল রানা রাজশাহী

রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৭ আগস্ট ২০২৬ রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘুষ গ্রহণের ভিডিও এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে তার বিরুদ্ধে অভিযোগনামা ও বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমরুল কাশেমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নামজারি (মিউটেশন) ও বিভিন্ন সার্টিফিকেট সেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় এবং হয়রানির অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগ, তার প্রভাবের কারণে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বিভাগীয় তদন্ত এখনও চলমান রয়েছে।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে তার ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর ভুক্তভোগীদের অভিযোগ ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে জেলা প্রশাসন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। বরখাস্তের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর অনেক ভুক্তভোগী স্বস্তি প্রকাশ করেছেন। তারা ভূমি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, “মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে জেলা প্রশাসক মহোদয় সাময়িক বরখাস্ত করেছেন। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা,নারী যাত্রী গ্রেপ্তার। 

ঘুষের ভিডিও ভাইরাল: তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত।

Update Time : 09:00:44 am, Friday, 28 August 2026