Dhaka 9:51 am, Wednesday, 4 November 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

পাইকগাছায় লুটপাট, অগ্নিসংযোগ, ভাংচুর মামলায় দুই যুবলীগ কর্মী গ্রেফতার: আদালতে প্রেরন

মোঃ ইমরান গাজী, স্টাফ কোয়ার্টার

পাইকগাছায় পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই কর্মীকে লুটপাট, অগ্নিসংযোগ, ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকার মনি বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস ও শহিদুল খাঁর ছেলে হাদী খাঁ।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকায় গোপন বৈঠক করে সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার সময় তাদের আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অন্যরা পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আজিজুর রহমান জানান, ২০১৮ সালে লতা ইউনিয়নের গঙ্গারকোন এলাকার আবুল কালাম সরদারের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে। তাতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। ওই মামলায় সাক্ষ্য প্রমানে তারা জড়িত আছে বলে প্রমান পাওয়া গেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২১ জনের একটি নামের তালিকা পাওয়া গেছে বলে তিনি জানান। তালিকায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম রয়েছে বলেও দাবি করেন তিনি।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা ওই রাতে মারামারির উদ্দেশ্যে সংঘবদ্ধ হচ্ছিলেন। স্থানীয় কয়েকজনের অভিযোগ, সাগর বিশ্বাস ও হাদী খাঁর কাছে অস্ত্র রয়েছে। তাদের রিমান্ডে নিয়ে অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবির জানান, গোপন বৈঠককালে তাদের আটক করা হয়। পরে জিআর-১১৮/২৪ মামলায় সন্দিগ্ধ হিসাবে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

পাইকগাছায় লুটপাট, অগ্নিসংযোগ, ভাংচুর মামলায় দুই যুবলীগ কর্মী গ্রেফতার: আদালতে প্রেরন

Update Time : 01:23:11 am, Sunday, 23 August 2026