Dhaka 10:19 pm, Friday, 21 August 2026
News Title :
উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই: জামালপুরে বেজার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎জমি সংক্রান্ত বিরোধে  মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর পাল্টা সংবাদ সম্মেলন ভাঙ্গায় অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ১৬ জন সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি মিঠা পানির মাছ উৎপাদনে দেশের অন্যতম প্রধান অঞ্চল রাজশাহী,স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ২৫ জেলায়, বাড়ছে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড। সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন বান্দরবানে সন্ত্রাসী গোষ্ঠির চাঁদাবাজী বন্ধের দাবীতে মানববন্ধন  ঘোড়াঘাটে তাসপিয়াকে নদীতে ফেলে হত্যায় সৎ বাবা সাফিউল ইসলাম গ্রেপ্তার ধামরাইয়ে নৌ-ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

‎জমি সংক্রান্ত বিরোধে  মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর পাল্টা সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি :মো.রাসেল প্রধানিয়া

‎গাজীপুরের কালিয়াকৈর বরাব এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে সংবাদ সম্মেলন করে মিথ্যা অপপ্রচারের অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মামুন হোসেন।

‎বুধবার (১৯ আগস্ট) বিকেলে বেগমপুর অবস্থিত নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান তিনি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মামুন হোসেন বলেন, আমাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত ও ভোগদখলীয় জমিসংক্রান্ত বিষয়ে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমার বাবা চাঁন মিয়ার বাবার কাছ থেকে বৈধভাবে এই জমি ক্রয় করেন এবং দীর্ঘকাল ধরে আমরা শান্তিপূর্ণভাবে তা ভোগদখল করে আসছি। কিন্তু সম্প্রতি চাঁন মিয়া অন্যায়ভাবে এই জমির মালিকানা দাবি করে আসছেন।তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি তাদের নিজস্ব জমিতে কাজ করার সময় হানিফ নামের এক ব্যক্তি অতর্কিতভাবে এসে বাধা প্রদান করেন। বাঁধা প্রদানের কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রশাসনের শরণাপন্ন হন ভুক্তভোগীরা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং চাঁদাবাজি মামলায় হানিফ সরকারকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে ওই ব্যক্তি সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন মামুন হোসেন। এ ঘটনায় তিনি ও তার পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঠিক বিচার ও নিজেদের নিরাপত্তা দাবি করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই: জামালপুরে বেজার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

‎জমি সংক্রান্ত বিরোধে  মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর পাল্টা সংবাদ সম্মেলন

Update Time : 03:30:51 am, Friday, 21 August 2026