Dhaka 6:57 am, Wednesday, 29 July 2026
News Title :
আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার  রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হামলা, ছিনতাইয়ের অভিযোগ; গণপিটুনিতে আহত সন্দেহভাজন হাসপাতালে বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম নির্বাচিত ভারতে এক যুবককে একসঙ্গে বিয়ে করলেন তিন বোন, সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল রাঙামাটিতে পারিবারিক কলহের জেরে মর্মান্তিক ঘটনা: মায়ের কোপে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের গাজীপুর মহানগর কৃষক দলের ৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জয়পুরহাটে র‍্যাব-৫ এর অভিযানে অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিছিলের প্রস্তুতির অভিযোগে বাগেরহাটে ১৭ ছাত্রলীগ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক | বাগেরহাট

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতির অভিযোগে বাগেরহাটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ কর্মীকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে বাগেরহাট পৌরসভার রেলরোড মাইক্রোস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কয়েকজন যুবক একটি ব্যানার এবং মিছিলে ব্যবহারের জন্য বাঁশ ও কাঠের লাঠি নিয়ে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়। ব্যানারে লেখা ছিল—“বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রতীক্ষায় অধীর সবাই, তোমরা পুনঃপ্রত্যাবর্তনের দুঃসাহসিক পথ বেয়ে আমরা গড়ব আগামীর বাংলাদেশ।” ব্যানারটিতে সৌজন্যে হিসেবে মো. আসলাম খান, মোড়েলগঞ্জ যুবলীগের নাম উল্লেখ ছিল। এছাড়া মিছিলে ব্যবহারের জন্য আনা কয়েকটি বাঁশ ও কাঠের লাঠিও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন—মো. শাহিন ফকির (১৮), মো. লিটন চাপরাশি (২২), মো. শামীম হোসেন (১৮), মো. রাতিন ইসলাম হৃদয় মোল্লা (১৮), মো. সিরাজ শেখ (১৮), মো. আরিফুল ইসলাম (১৮), মো. রিয়াদ শেখ (১৮), মো. নাজমুল হাসান (১৮), মাহিম হাওলাদার (১৮), আব্দুল কাইয়ুম (২১), মো. হাবিবুল্লাহ খান (১৯), অংকুন মালী (১৮), মেগনাথ মালী (১৮), নাজমুল তালুকদার ওরফে শাকিল (১৯), সাদমিন ফাহিম (১৭), রাব্বি তালুকদার (১৬) এবং হাচান হাওলাদার (৩৩)।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ কর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ব্যানার এবং মিছিলে ব্যবহারের জন্য আনা বাঁশ ও কাঠের লাঠি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিছিলের প্রস্তুতির অভিযোগে বাগেরহাটে ১৭ ছাত্রলীগ কর্মী আটক

Update Time : 10:02:07 am, Tuesday, 21 July 2026