Dhaka 6:57 am, Wednesday, 29 July 2026
News Title :
আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার  রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হামলা, ছিনতাইয়ের অভিযোগ; গণপিটুনিতে আহত সন্দেহভাজন হাসপাতালে বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম নির্বাচিত ভারতে এক যুবককে একসঙ্গে বিয়ে করলেন তিন বোন, সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল রাঙামাটিতে পারিবারিক কলহের জেরে মর্মান্তিক ঘটনা: মায়ের কোপে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের গাজীপুর মহানগর কৃষক দলের ৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জয়পুরহাটে র‍্যাব-৫ এর অভিযানে অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কাশিমপুরে বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৬ কেজি গাঁজা ও ২৮০ পিস ইয়াবা উদ্ধার

এস এ বাংলা নিউজ ডেস্ক রিপোর্ট 

গাজীপুর, ৫ জুলাই: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার বিশেষ অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা, ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ হাজার ৭০০ টাকা এবং একটি স্যামসাং ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কাশিমপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পৃথক তিনটি অভিযানে এসব মাদক উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রথম অভিযানে পশ্চিম শৈলডুবি (কুতুব নগর) এলাকায় কামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে রিপন হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে তার শয়নকক্ষ থেকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তী অভিযানে সারদাগঞ্জ মুন্সি মার্কেট এলাকায় ‘জাহেরা খালার’ বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে আকলিমা (৪২), রাব্বি সম্রাট (২৩) ও মোস্তাকিম (২২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।

এছাড়া সারদাগঞ্জ হাজী মার্কেট পুকুরপাড় এলাকায় আরেকটি অভিযানে রবিউল আলম (৩৮), আব্দুস ছালাম (৪৫) ও মামুন (২৮)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা এবং একটি স্যামসাং ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কাশিমপুর থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

কাশিমপুরে বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৬ কেজি গাঁজা ও ২৮০ পিস ইয়াবা উদ্ধার

Update Time : 07:11:01 am, Sunday, 5 July 2026