Dhaka 6:28 pm, Tuesday, 23 June 2026
News Title :
গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক মাদক দমনে কঠোরতার প্রয়োজনীয়তা: একটি বাস্তবমুখী বিশ্লেষণ । পাটগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। ঠাকূরগাঁওয়ে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার সাত জন। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রেশনের চাল বিক্রির অভিযোগ, ৪০ বস্তা চাল জব্দ: প্রশ্নের মুখে সিনিয়র জেল সুপার ঢাকা-স্থ দৈনিক ভিত্তিক সরকারী,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত চাকূরী স্থায়ী করণের লক্ষ্যে মহা-সমাবেশ। আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি”র টহল জোরদার । সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ 

ঠাকূরগাঁওয়ে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার সাত জন।

মো. আরফান আলী :

ঠাকূরগাঁও ও পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঠাকূরগাঁও পৌর শহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত হোটেল প্রাইম ও হোটেল সালামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আরিফ হোসেন (৪০), মাদারীপুরের শিবচর উপজেলার এমরা হোসেন (৪৮), কিশোরগঞ্জ জেলার চন্দন মিয়া (৩২), ঢাকার মিরপুর এলাকার শেখ মোহাম্মদ নাসিম (২৮), ফরিদপুর জেলার সোহেল খান (২৮), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহুল আমিন (৫২) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইসমাইল হোসেন (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পঞ্চগড়ের আটোয়ারী এলাকা থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা পুলিশের সহায়তায় পৌর শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মতিউর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক

ঠাকূরগাঁওয়ে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার সাত জন।

Update Time : 01:26:32 am, Sunday, 21 June 2026