Dhaka 11:45 pm, Wednesday, 3 June 2026
News Title :
ইসলামী ব্যাংক রক্ষায় রাঙামাটিতে গ্রাহকদের বিশাল মানববন্ধন: এমডি ওমর ফারুককে পুনর্বহাল ও এস আলমের বিচারের দাবি পাটগ্রাম বিএম কলেজের শিক্ষক নিয়োগের প্রতীবাদে সংবাদ সম্মেলন টুরিস্টদের রাতভর অপেক্ষা, যোগাযোগ বিচ্ছিন্নতা ও ক্ষোভ: প্রশ্নের মুখে কোনাবাড়ীর ‘চিল ট্যুরিজম ’ আত্মীয়ের সঙ্গে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল নতুন তথ্য নবীগঞ্জে কথিত ডাকাতের বিরুদ্ধে ক্ষোভ, বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ ‎ ফুটবল মাঠ নিয়ে সংঘর্ষে উত্তপ্ত বানিয়াচং ‎ওসিসহ আহত অন্তত ৩০ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করল জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের কেন্দ্রীয় কমিটি গাজীপুরে সাংবাদিক নির্যাতন : অপহরণ, মারধরে গ্রেফতার পাঁচজন অভিযুক্ত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: এনসিপির সহযোগী সংগঠনের নেতাকে পুলিশে সোপর্দ জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

হবিগঞ্জে কৃষিজমির মাটি কেটে পুকুর ভরাট করায় এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা  ‎

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জ সদর উপজেলার আগনা মৌজার ঘোলডুবা গ্রামে কৃষিজমির মাটি কেটে পুকুর নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎প্রশাসন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার(১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার আগনা মৌজার ঘোলডুবা গ্রামে কোনো প্রকার অনুমতি ছাড়াই আব্দুল মন্নান (পিতা: মৃত কাছন মিয়া) তার বাড়ির পাশের উর্বর ধানী জমিতে এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটছিলেন।

‎খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা অনুযায়ী কৃষিজমির শ্রেণি পরিবর্তনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম।

‎অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম বলেন, অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি সংরক্ষণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইসলামী ব্যাংক রক্ষায় রাঙামাটিতে গ্রাহকদের বিশাল মানববন্ধন: এমডি ওমর ফারুককে পুনর্বহাল ও এস আলমের বিচারের দাবি

হবিগঞ্জে কৃষিজমির মাটি কেটে পুকুর ভরাট করায় এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা  ‎

Update Time : 09:15:07 pm, Thursday, 15 January 2026