Dhaka 11:45 pm, Wednesday, 3 June 2026
News Title :
ইসলামী ব্যাংক রক্ষায় রাঙামাটিতে গ্রাহকদের বিশাল মানববন্ধন: এমডি ওমর ফারুককে পুনর্বহাল ও এস আলমের বিচারের দাবি পাটগ্রাম বিএম কলেজের শিক্ষক নিয়োগের প্রতীবাদে সংবাদ সম্মেলন টুরিস্টদের রাতভর অপেক্ষা, যোগাযোগ বিচ্ছিন্নতা ও ক্ষোভ: প্রশ্নের মুখে কোনাবাড়ীর ‘চিল ট্যুরিজম ’ আত্মীয়ের সঙ্গে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল নতুন তথ্য নবীগঞ্জে কথিত ডাকাতের বিরুদ্ধে ক্ষোভ, বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ ‎ ফুটবল মাঠ নিয়ে সংঘর্ষে উত্তপ্ত বানিয়াচং ‎ওসিসহ আহত অন্তত ৩০ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করল জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের কেন্দ্রীয় কমিটি গাজীপুরে সাংবাদিক নির্যাতন : অপহরণ, মারধরে গ্রেফতার পাঁচজন অভিযুক্ত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: এনসিপির সহযোগী সংগঠনের নেতাকে পুলিশে সোপর্দ জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

মাগুরার শ্রীপুরে সিপিআর-কার্ডিও পালমোনারী রিসাসিটেশনের উপর স্কুল পর্যায়ে অবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মশালা 

জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি ।

মাগুরার শ্রীপুর উপজেলার সম্মিলিত পঞ্চগ্রাম বালিকা বিদ্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার সকালে সিপিআর-কার্ডিও পালমোনারী রিসাসিটেশনের উপর স্কুল পর্যায়ে অবহিতকরণ ও হাতে কলমে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অবহিতকরণ কর্মশালায় সিপিআর, মাদকাসক্তি, ভেপিং ঝুঁকি, আত্মহত্যা, বয়ঃসন্ধিকালীন, শারিরীক ও মানসিক পরিবর্তন ও সমাধান, স্মার্ট ফোন আসক্তি, নিপাহ ভাইরাস প্রতিকার বিষয়ে ৫ জন ইর্ন্টানি চিকিৎসক করণীয় বিষয়ে সচেতনতামূক পরামর্শ প্রদান করেন।

এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক বিধান চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাক্তার জুলি চৌধুরী। উপস্থিত ছিলেন ইর্ন্টানি ডাক্তার নজরুল ইসলাম, ডাক্তার মাহমুদা আক্তার পুষ্প, ডাক্তার ইকরাম খান, ডাক্তার রাহাত বিন ইউনুস ও ডাক্তার প্রিয়া ধর ও মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) তুষার কান্তি ঢালী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাক্তার জুলি চৌধুরী ছাত্রীদের উদ্যেশে বলেন, আমরা যে বিষয়গুলো নিয়ে এখানে এসেছি তার মধ্যে প্রতিবছর সিপিআর রোগীর সংখ্যা বাড়ছে এটা উদ্বেগের বিষয়। এছাড়া ভেপিং ঝুঁকি (ই-সিগারেট) যা খেলে আমাদের শরীরের হার্ট, ফুসফুস, কিডনি অতি অল্প সময়ের মধ্যে মৃত্যু ডেকে আনছে। এ থেকে আমাদের এ প্রজন্মকে বের হয়ে আসতে হবে। এটাই আমাদের আজকের বিষয়। ডাক্তারদের উপস্থাপনের মধ্যে দিয়ে বিষয়গুলো আপনারা দেখলেন। এই ভয়াবহ অবস্থা থেকে আমাদের এই প্রজন্মকে বের হয়ে আসার প্রত্যাশা রইলো।

প্রধান শিক্ষক বিধান সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ জন ইর্ন্টানি চিকিৎসক সিপিআর মাদকাসক্তি, ভেপিং ঝুঁকি, আত্মহত্যাসহ পাঁচটি বিষয়ে বিদ্যালয়ের ছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দিলেন তা দেখে ভাল লাগলো। এ ধরেন কর্মশালা প্রতিটি বিদ্যালয়ে হলে সবাই উপকৃত হবে এবং সবাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশিক্ষণ কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও প্রায় তিন শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইসলামী ব্যাংক রক্ষায় রাঙামাটিতে গ্রাহকদের বিশাল মানববন্ধন: এমডি ওমর ফারুককে পুনর্বহাল ও এস আলমের বিচারের দাবি

মাগুরার শ্রীপুরে সিপিআর-কার্ডিও পালমোনারী রিসাসিটেশনের উপর স্কুল পর্যায়ে অবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মশালা 

Update Time : 11:01:46 pm, Thursday, 15 January 2026