Dhaka 11:45 pm, Wednesday, 3 June 2026
News Title :
ইসলামী ব্যাংক রক্ষায় রাঙামাটিতে গ্রাহকদের বিশাল মানববন্ধন: এমডি ওমর ফারুককে পুনর্বহাল ও এস আলমের বিচারের দাবি পাটগ্রাম বিএম কলেজের শিক্ষক নিয়োগের প্রতীবাদে সংবাদ সম্মেলন টুরিস্টদের রাতভর অপেক্ষা, যোগাযোগ বিচ্ছিন্নতা ও ক্ষোভ: প্রশ্নের মুখে কোনাবাড়ীর ‘চিল ট্যুরিজম ’ আত্মীয়ের সঙ্গে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল নতুন তথ্য নবীগঞ্জে কথিত ডাকাতের বিরুদ্ধে ক্ষোভ, বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ ‎ ফুটবল মাঠ নিয়ে সংঘর্ষে উত্তপ্ত বানিয়াচং ‎ওসিসহ আহত অন্তত ৩০ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করল জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের কেন্দ্রীয় কমিটি গাজীপুরে সাংবাদিক নির্যাতন : অপহরণ, মারধরে গ্রেফতার পাঁচজন অভিযুক্ত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: এনসিপির সহযোগী সংগঠনের নেতাকে পুলিশে সোপর্দ জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ৩ জন আটক

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১২টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকার আল মদিনা ট্রেডার্স-এর মালিক, টিন ব্যবসায়ী মোহাম্মদ জামাল মিয়ার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে তাদের আটক করা হয়। পরে আটককৃতরা হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

‎আটককৃতরা হলেন-সদর উপজেলার উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে এনামুল হক সাকিব (২৪),নছরতপুর এলাকার আব্দুল কাইয়ুময়ের ছেলে মোশারফ (১৯),উমেদনগর পুরানহাটি এলাকার শাহ আলম মিয়ার ছেলে মো. শিহাব আহমেদ (২০)।

‎হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, “অভিযানের সময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।” পুলিশ সূত্র জানায়, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‎এ ঘটনার আগে, গত ৭ মে ২০২৫ তারিখে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা এবং মামলা-বাণিজ্যসহ জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সাকিবকে ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়। ফলে তিনি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতা হারানো ব্যক্তিরূপে বিবেচিত হন।

‎স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, চাঁদাবাজির ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তারা আশা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করবে।

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ বলেছে, বহিষ্কৃত নেতাদের বিষয়টি আন্দোলনের নীতি ও কাঠামোর সঙ্গে সম্পর্কিত। তবে প্রশাসন ইতিমধ্যেই চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পদক্ষেপ নিয়েছে।

‎জেলা পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী নিয়মিত পাহারা এবং অভিযান চালিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে। এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে অপরাধপ্রবণ কর্মকাণ্ডে জড়িতদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইসলামী ব্যাংক রক্ষায় রাঙামাটিতে গ্রাহকদের বিশাল মানববন্ধন: এমডি ওমর ফারুককে পুনর্বহাল ও এস আলমের বিচারের দাবি

হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ৩ জন আটক

Update Time : 10:43:47 am, Wednesday, 14 January 2026