Dhaka 2:36 am, Thursday, 4 June 2026
News Title :
ইসলামী ব্যাংক রক্ষায় রাঙামাটিতে গ্রাহকদের বিশাল মানববন্ধন: এমডি ওমর ফারুককে পুনর্বহাল ও এস আলমের বিচারের দাবি পাটগ্রাম বিএম কলেজের শিক্ষক নিয়োগের প্রতীবাদে সংবাদ সম্মেলন টুরিস্টদের রাতভর অপেক্ষা, যোগাযোগ বিচ্ছিন্নতা ও ক্ষোভ: প্রশ্নের মুখে কোনাবাড়ীর ‘চিল ট্যুরিজম ’ আত্মীয়ের সঙ্গে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল নতুন তথ্য নবীগঞ্জে কথিত ডাকাতের বিরুদ্ধে ক্ষোভ, বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ ‎ ফুটবল মাঠ নিয়ে সংঘর্ষে উত্তপ্ত বানিয়াচং ‎ওসিসহ আহত অন্তত ৩০ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করল জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের কেন্দ্রীয় কমিটি গাজীপুরে সাংবাদিক নির্যাতন : অপহরণ, মারধরে গ্রেফতার পাঁচজন অভিযুক্ত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: এনসিপির সহযোগী সংগঠনের নেতাকে পুলিশে সোপর্দ জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

৯ বছরেও অচল সেতু- সংযোগ সড়ক না থাকায় তুরাগ নদীর ওপর নির্মিত সেতুটি অচল পড়ে আছে, চরম ভোগান্তিতে স্থানীয়রা—দ্রুত সমাধানের দাবি।

 গাজীপুর প্রতিনিধি: আলমগীর হোসেন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকায় তুরাগ নদীর ওপর নির্মিত একটি সেতু প্রায় ৯ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় কোটি টাকার এই অবকাঠামো এখন এলাকাবাসীর জন্য কোনো উপকারে আসছে না; বরং প্রতিদিনের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এক দশক আগে সেতুটির নির্মাণকাজ শুরু হলেও সংযোগ সড়কের কাজ আজও শেষ হয়নি। ফলে সেতুটি কার্যত অচল হয়ে রয়েছে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প কাঁচা কাদার রাস্তা পথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে। বর্ষা মৌসুমে কাদা ও পানিতে এসব পথ চলাচলের অনুপযোগী হয়ে পড়লে দুর্ভোগ চরম আকার ধারণ করে।

এ সেতুটি কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটি করপোরেশনের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এর গুরুত্ব অনেক বেশি। স্থানীয়দের মতে, সেতুটি চালু হলে দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ হবে, কমবে যাতায়াত সময় ও ব্যয়, পাশাপাশি বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড।

স্থানীয় বাসিন্দা পারভেজ আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “সেতু আছে কিন্তু রাস্তা নেই—এটা আমাদের সঙ্গে এক ধরনের তামাশা। বছরের পর বছর শুধু আশ্বাস পাচ্ছি, কিন্তু বাস্তবে কোনো কাজের অগ্রগতি নেই।”

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতা ও উদাসীনতার কারণেই প্রকল্পটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের এ ভোগান্তির অবসান ঘটবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইসলামী ব্যাংক রক্ষায় রাঙামাটিতে গ্রাহকদের বিশাল মানববন্ধন: এমডি ওমর ফারুককে পুনর্বহাল ও এস আলমের বিচারের দাবি

৯ বছরেও অচল সেতু- সংযোগ সড়ক না থাকায় তুরাগ নদীর ওপর নির্মিত সেতুটি অচল পড়ে আছে, চরম ভোগান্তিতে স্থানীয়রা—দ্রুত সমাধানের দাবি।

Update Time : 04:39:25 am, Sunday, 3 May 2026