Dhaka 1:17 am, Thursday, 4 June 2026
News Title :
ইসলামী ব্যাংক রক্ষায় রাঙামাটিতে গ্রাহকদের বিশাল মানববন্ধন: এমডি ওমর ফারুককে পুনর্বহাল ও এস আলমের বিচারের দাবি পাটগ্রাম বিএম কলেজের শিক্ষক নিয়োগের প্রতীবাদে সংবাদ সম্মেলন টুরিস্টদের রাতভর অপেক্ষা, যোগাযোগ বিচ্ছিন্নতা ও ক্ষোভ: প্রশ্নের মুখে কোনাবাড়ীর ‘চিল ট্যুরিজম ’ আত্মীয়ের সঙ্গে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল নতুন তথ্য নবীগঞ্জে কথিত ডাকাতের বিরুদ্ধে ক্ষোভ, বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ ‎ ফুটবল মাঠ নিয়ে সংঘর্ষে উত্তপ্ত বানিয়াচং ‎ওসিসহ আহত অন্তত ৩০ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করল জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের কেন্দ্রীয় কমিটি গাজীপুরে সাংবাদিক নির্যাতন : অপহরণ, মারধরে গ্রেফতার পাঁচজন অভিযুক্ত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: এনসিপির সহযোগী সংগঠনের নেতাকে পুলিশে সোপর্দ জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

শান্তিপূর্ণ আন্দোলনে গুলি, ৬ শিক্ষার্থী হত্যা: তিন পুলিশ কর্মকর্তার ফাঁসি

বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধি বগুড়া।

রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ও বগুড়ার সাবেক পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ সোমবার বিচারপতি মোঃ গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোঃ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোঃ মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ে আদালত বলেন, চানখারপুল এলাকায় সংঘটিত হত্যাকাণ্ড বন্ধ করার দায়িত্বে থেকেও সুদীপ কুমার চক্রবর্তী তা পালন করেননি। বরং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন, যা অপরাধকে আরও ভয়াবহ করে তোলে।

ট্রাইব্যুনাল উল্লেখ করেন, ওয়্যারলেস বার্তায় মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা বাস্তবায়নে সুদীপ কুমার চক্রবর্তীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তার প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও কর্তব্যে চরম অবহেলার কারণেই প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হয়।

এ মামলায় সুদীপ কুমার চক্রবর্তীর পাশাপাশি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং রমনার সাবেক এডিসি শাহ আলম মোঃ আখতারুল-কেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তিনজনের সম্পদ জব্দের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

মামলার প্রধান আসামি সুদীপ কুমার চক্রবর্তী বর্তমানে পলাতক রয়েছেন। রায়ে আদালত উল্লেখ করেন, হত্যাকাণ্ডে সরাসরি সংশ্লিষ্টতা, কর্তব্যে চরম অবহেলা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালালে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মোঃ ইয়াকুব, মোঃ রাকিব হাওলাদার, মোঃ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

গত বছরের ১৪ জুলাই মামলার বিচার শুরু হয় এবং ১১ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়। মামলায় ২৬ জন সাক্ষী ভিডিও ফুটেজ, ফোনালাপ ও প্রত্যক্ষ বর্ণনার মাধ্যমে ঘটনার ভয়াবহতা তুলে ধরেন।

এই রায়কে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইসলামী ব্যাংক রক্ষায় রাঙামাটিতে গ্রাহকদের বিশাল মানববন্ধন: এমডি ওমর ফারুককে পুনর্বহাল ও এস আলমের বিচারের দাবি

শান্তিপূর্ণ আন্দোলনে গুলি, ৬ শিক্ষার্থী হত্যা: তিন পুলিশ কর্মকর্তার ফাঁসি

Update Time : 04:39:06 am, Monday, 26 January 2026