Dhaka 1:22 am, Thursday, 4 June 2026
News Title :
ইসলামী ব্যাংক রক্ষায় রাঙামাটিতে গ্রাহকদের বিশাল মানববন্ধন: এমডি ওমর ফারুককে পুনর্বহাল ও এস আলমের বিচারের দাবি পাটগ্রাম বিএম কলেজের শিক্ষক নিয়োগের প্রতীবাদে সংবাদ সম্মেলন টুরিস্টদের রাতভর অপেক্ষা, যোগাযোগ বিচ্ছিন্নতা ও ক্ষোভ: প্রশ্নের মুখে কোনাবাড়ীর ‘চিল ট্যুরিজম ’ আত্মীয়ের সঙ্গে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল নতুন তথ্য নবীগঞ্জে কথিত ডাকাতের বিরুদ্ধে ক্ষোভ, বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ ‎ ফুটবল মাঠ নিয়ে সংঘর্ষে উত্তপ্ত বানিয়াচং ‎ওসিসহ আহত অন্তত ৩০ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করল জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের কেন্দ্রীয় কমিটি গাজীপুরে সাংবাদিক নির্যাতন : অপহরণ, মারধরে গ্রেফতার পাঁচজন অভিযুক্ত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: এনসিপির সহযোগী সংগঠনের নেতাকে পুলিশে সোপর্দ জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শারমিন একাডেমিতে শিশু নির্যাতন: ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া গ্রেফতার, আসামি খোঁজা অব্যাহত

নিজস্ব প্রতিবেদন

রাজধানীর নয়াপল্টন এলাকায় অবস্থিত শারমিন একাডেমি নামক স্কুলে এক শিশুকে নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে তাকে পল্টন থানার পুলিশ আটক করে।

পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি প্রি-প্লে শ্রেণির ওই শিশু নির্যাতনের শিকার হন। ঘটনা প্রকাশ পাওয়ার দুই দিন পর বিকালে শিশুটির নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনা ও উত্তেজনা তৈরি করে।

শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী পবিত্র কুমার বড়ুয়া গ্রেফতার হয়েছেন। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, আজ ভোরে মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুলিশ শারমিন জাহানের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খান বলেন, শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শিশু অধিকার আইনে মামলা করেছেন। মামলায় পবিত্র বড়ুয়া ও শারমিন জাহানকে আসামি করা হয়েছে। পুলিশ দ্রুত অপর আসামিকে গ্রেফতার করার উদ্যোগ নিচ্ছে।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে শিশু অধিকার রক্ষাকারী সংস্থা ও নাগরিকদের মধ্যে গভীর ক্ষোভ এবং নিন্দার প্রকাশ ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইসলামী ব্যাংক রক্ষায় রাঙামাটিতে গ্রাহকদের বিশাল মানববন্ধন: এমডি ওমর ফারুককে পুনর্বহাল ও এস আলমের বিচারের দাবি

রাজধানীর শারমিন একাডেমিতে শিশু নির্যাতন: ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া গ্রেফতার, আসামি খোঁজা অব্যাহত

Update Time : 01:11:38 am, Friday, 23 January 2026