

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা ও ৩০ পিস বিয়ারসহ এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরার কারণে কাশিনগর এলাকার বাসিন্দা আরাফাত ভূঁইয়া (২০) কে আটক করা হয়। তিনি আব্দুল হালিম ভূঁইয়ার ছেলে।
আটকের পর তার দেহ তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগ থেকে ২০ কেজি গাঁজা এবং ৩০ পিস বিয়ার উদ্ধার করা হয়।
বিজয়নগর থানা সূত্রে আরও জানানো হয়, উদ্ধারকৃত মাদক ও বিয়ার সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া।