Dhaka 9:02 pm, Monday, 15 June 2026
News Title :
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি”র টহল জোরদার । সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ  পীরগঞ্জে বিজ্ঞানমেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।  দেড় লাখ টাকা খরচ করে নিজের বাড়িকে বানালেন ‘ব্রাজিল বাড়ি’ বীরগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীর উদ্বোধন সরাইলে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদা ।     গাজীপুরে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে মাজারুল ইসলাম সবুজ (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ জুন) তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, খাগকান্দা ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা সবুজের সঙ্গে প্রায় ১২ বছর আগে ব্রাহ্মন্দী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার তানিয়ার (২৬) বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

ভুক্তভোগীর দাবি, তার স্বামী দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত এবং জুয়ার অর্থ জোগাড় করতে প্রায়ই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। গত ৯ জুন জুয়া খেলায় বাধা দেওয়ায় তাকে মারধর করা হয় এবং বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। পরে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন।

অভিযোগে আরও বলা হয়েছে, গত ১৩ জুন টাকা চেয়ে ফোন করার পর তানিয়া অস্বীকৃতি জানালে সবুজ শ্বশুরবাড়িতে যান। পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতিতে তিনি ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে মারধর ও গলা টিপে হত্যার চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আহত তানিয়াকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

#সোহান মিয়া, আড়াইহাজার উপজেলা প্রতিনিধি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক

আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক

Update Time : 11:44:37 am, Sunday, 14 June 2026