

জিল্লুর রহমান সাগর,
মাগুরা জেলা প্রতিনিধি।।
মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী কলেজ সবুজ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান এর প্রতিনিধি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কুতুবউদ্দিন, মাগুরা পৌর বিএনপির সভাপতি কিজিল খান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সচিব অসিত বরন চক্রবর্তী প্রমুখ।
জিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি।।