

মাসুদ মীর, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার শেখ জাকির হোসেন ঢাকা থেকে ফেরার পথে মোল্লাহাটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পথসভা ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মোল্লাহাটের আবুল খায়ের ব্রিজে পৌঁছালে দলীয় নেতা কর্মীরা ফুলের তোড়া এবং স্লোগানে তাকে স্বাগত জানায়।
সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিষ্টার জাকির হোসেন নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের জয়ের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আনতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এই সময় তার সফরসঙ্গী ছিলেন বাগেরহাট জেলা মহিলা দলনেত্রী রেনজিনা আহম্মেদ প্রিয়াংকা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদ মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজুল ইসলাম মিয়া, ১ নং উদয়পুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আলীম শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার চৌধুরী (শিমুল) সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
পথসভায় নেতাকর্মীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন, যা নির্বাচনী প্রচারণার একটি প্রাণবন্ত দৃশ্য হিসেবে প্রতিফলিত হয়।
মাসুদ মীর, বাগেরহাট প্রতিনিধি।