
এস এ বাংলা নিউজ ডেক্স
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. মাছুম মিঞার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার বাম চোখের ওপরের অংশে ধারালো অস্ত্রের আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ থানাধীন মঠের ঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক দৈনিক যুগযুগান্তর ও অনলাইন এমএইচ নিউজ-২৪-এর রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ অনুযায়ী, এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল।
হামলার ঘটনায় সাংবাদিক মাছুম মিঞা রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকের ওপর এ ধরনের হামলা শুধু একজন গণমাধ্যমকর্মীর ওপর আঘাত নয়—এটি সংবাদ প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে।