
এস এ বাংলা ডেস্ক রিপোর্ট।
ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সাব্বির হাসান তামিম (১২ বছর ৬ মাস) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ১৬ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ি থেকে শাকনাইট উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে সে আর বাড়ি ফেরেনি।
নিখোঁজ সাব্বির হাসান তামিম উপজেলার বনোয়াপাড়া এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে। সে শাকনাইট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকা, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় সাব্বিরের বাবা সফিকুল ইসলাম হালুয়াঘাট থানায় লিখিতভাবে বিষয়টি অবহিত করেছেন। লিখিত আবেদনে তিনি জানান, ছেলেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করার কারণে থানায় জানাতে কিছুটা বিলম্ব হয়েছে। বর্তমানে পরিবারের পক্ষ থেকে তার সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।
পরিবারের দেওয়া বর্ণনা অনুযায়ী, সাব্বিরের বয়স ১২ বছর ৬ মাস, উচ্চতা প্রায় ৪ ফুট, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং স্বাস্থ্য মাঝারি। তার মাথার চুল কালো ও মাঝারি ধরনের। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও নেভি রঙের টি-শার্ট।
কোনো ব্যক্তি সাব্বির হাসান তামিমের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
সফিকুল ইসলাম
মোবাইল: ০১৮৭১৫৯৬৬৪৮