
নিজস্ব প্রতিবেদক | পাবনা
তরুণ প্রজন্মকে মাদকাসক্তির ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পাবনার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মোঃ আনিসুর রহমান মিলন। তিনি এলাকার যুবকদের হাতে ফুটবল তুলে দিয়ে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, "মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তরুণদের হাতে মাদক নয়, ফুটবল তুলে দিতে হবে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে, পাশাপাশি তারা অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে।"
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি সচেতন মানুষ, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন যদি তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এগিয়ে আসে, তবে একটি সুস্থ ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
আনিসুর রহমান মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, পাবনা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এবং বেড়া উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই উদ্যোগকে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।