
বিরল (দিনাজপুর) প্রতিনিধি :
বাংলাদেশ-৭, দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) সংসদীয় আসনে ‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচনী প্রচার ও প্রচারণা পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে ১৩ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় উপ-কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচনী প্রচার প্রচারণা পরিচালনার জন্য গঠিত এ কমিটিতে বিরল উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ লুৎফর রহমানকে আহ্বায়ক এবং সেতাবগঞ্জ পৌর তাঁতী দলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতী দলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম এবং রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান হাসুখান এ কমিটির অনুমোদন প্রদান করেন।
রংপুর বিভাগীয় নির্বাচনী প্রচারণা কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দিনাজপুর-২ আসনের (বিরল–বোচাগঞ্জ) সমন্বয় উপ-কমিটির তালিকা প্রকাশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির অধীনে দিনাজপুর-২ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনার জন্য এই ১৩ সদস্যবিশিষ্ট সমন্বয় উপ-কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
মোঃ আব্দুস সামাদ পুলক, সদস্য সচিব, বিরল উপজেলা তাঁতী দল;
মোঃ ইমন ইসলাম সুমন খান, সাধারণ সম্পাদক, সেতাবগঞ্জ পৌর তাঁতী দল;
মোঃ নুর ইসলাম বাচ্ছু, যুগ্ম আহ্বায়ক, বিরল উপজেলা তাঁতী দল;
মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক, সেতাবগঞ্জ পৌর তাঁতী দল;
মোঃ খায়রুল আলম মিলন, যুগ্ম আহ্বায়ক, বিরল উপজেলা তাঁতী দল;
মোঃ আক্তার হোসেন, সহ-সভাপতি, সেতাবগঞ্জ পৌর তাঁতী দল;
মোঃ লিয়াকত আলী, সদস্য, বিরল উপজেলা তাঁতী দল;
মোঃ সুমন ইসলাম, প্রচার সম্পাদক, সেতাবগঞ্জ পৌর তাঁতী দল;
শান্তা ইসলাম, সদস্য (মহিলা বিষয়ক), বিরল উপজেলা তাঁতী দল;
মোঃ সাইদুর রহমান, সদস্য, বিরল উপজেলা তাঁতী দল;
মোঃ হাসিনুর রহমান রাসু, সহ-সভাপতি, সেতাবগঞ্জ পৌর তাঁতী দল।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রংপুর বিভাগীয় নির্বাচন সমন্বয় কমিটির অধীনে দিনাজপুর-২ আসনের (বিরল–বোচাগঞ্জ) অন্তর্ভুক্ত ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির তাঁতী দল নেতৃবৃন্দকে জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব প্রদান করে উপ-কমিটি অনুমোদন করতে হবে।
এছাড়া উক্ত নির্বাচনী প্রচারণার সার্বিক কার্যক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব হাজী মজিবুর রহমানের তত্ত্বাবধানে রংপুর বিভাগীয় নির্বাচন প্রচারণা কমিটির মাধ্যমে সমন্বয় করা হবে বলে জানানো হয়।